Full Membership: Basic English থেকে IELTS বা PTE | CILL
Basic to IELTS / PTE

Full Membership: Basic English থেকে IELTS বা PTE

ইংরেজিতে দুর্বল? আমরা একদম গোড়া থেকে শুরু করে ধাপে ধাপে আপনাকে IELTS বা PTE পর্যন্ত নিয়ে যাই। যতদিন না আপনি কাঙ্ক্ষিত score পান, ততদিন আমরা পাশে আছি — সময়ের কোনো সীমা নেই।

৳26,000একবার ভর্তি, পুরো পথের জন্য · সময়ের কোনো সীমা নেই · online বা offline

আপনার পথ

  1. 1

    ফ্রি Skill Test

    প্রথমেই দেখি আপনি ঠিক কোথায় আছেন — কোথায় দুর্বল, কোথা থেকে শুরু করা দরকার। অনুমান নয়, সঠিক পরিকল্পনা দিয়ে শুরু।

  2. 2

    Basic English + Basic Spoken

    একদম ভিত্তি থেকে English গড়ে তোলা হয়, আর শুরু থেকেই বলার অভ্যাসও তৈরি হয়। এই ধাপ আগে ভালোভাবে শেষ করতে হবে — তবেই পরের ধাপগুলো মজবুত হয়।

  3. 3

    Grammar & Writing + Spoken English, সাথে IELTS বা PTE

    একসাথে English পাকাপোক্ত হয়, আর exam-এর প্রস্তুতিও এগিয়ে যায়।

প্রতিটি course 24 sessions — আর যতবার দরকার, ততবার আবার করতে পারবেন।

আপনার exam বেছে নিন

IELTS

ক্লাস নেন আমাদের qualified IELTS teacher-রা, প্রত্যেকে 7.5 বা তার বেশি। Course, book ও app তৈরি করেছেন Syed Wasi। Practice করবেন আমাদের নিজেদের তৈরি IELTS app, CILL IELTS Pro-তে: প্রতিটি skill-এর lesson আর 8টি computer-delivered mock test।

আমাদের IELTS কোর্স দেখুন →

PTE

প্রতিটি PTE session নেন Syed Wasi নিজে। বিশ্বব্যাপী পরিচিত এবং বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ PTE Trainer। Triple 90: আলাদা তিনটি PTE Academic exam-এ Overall 90। আপনার PTE অংশটি হলো আমাদের PTE 2-Month course (24 + 12টি class)।

আমাদের PTE কোর্স দেখুন →

কোন exam আপনার জন্য ভালো, বুঝতে পারছেন না? PTE আর IELTS মিলিয়ে দেখুন

যা যা পাচ্ছেন

যতবার দরকার, ততবার repeat

একবার ভর্তি, unlimited repeat, সময়ের কোনো সীমা নেই।

Unlimited mock assessment

যতবার দরকার, exam-এর মতো করে practice করুন।

নিজস্ব Study Room, 7 দিন খোলা

শুক্রবার 2:30 – 7টা; বাকি দিন 12টা – 7টা। নিরিবিলিতে বসে practice করার জায়গা।

WhatsApp-এ support

ক্লাসের বাইরেও কোনো প্রশ্ন? আমাদের teacher-রা WhatsApp-এ active।

Office-এ teacher উপস্থিত

Office hour-এ অন্তত একজন teacher থাকেন, সরাসরি এসে সাহায্য নিতে পারবেন।

Skill Booster app

প্রতিটি course book app-এর একই level-এর সাথে মেলানো, তাই ক্লাসে যা শিখলেন সেটাই practice করতে পারবেন।

🤝 আমাদের প্রতিশ্রুতি

যতদিন না আপনি English-এ আপনার কাঙ্ক্ষিত score পান, ততদিন আমরা আপনার পাশে আছি — সময়ের কোনো সীমা নেই। আমরা আপনাকে মাঝপথে ছেড়ে দিই না।

শর্ত একটাই — আপনাকে সিরিয়াস হতে হবে, নিয়মিত আসতে হবে, আর আমাদের গাইডলাইন ঠিকমতো মানতে হবে। বাকিটা আমাদের দায়িত্ব।

তাঁরা পেরেছেন, ধাপে ধাপে

এই Full Membership শিক্ষার্থীরা English-এ দুর্বল অবস্থা থেকে শুরু করে ধাপে ধাপে গড়ে উঠেছেন।

Monjur, CILL Full Membership student
Looking back I know that all success stories have a start – and mine started with CILL in 2019. I went on to achieve a Merit Award in my MSc in International Business Management from Richmond, The American International University in London.
Tushar, CILL Full Membership student
আলহামদুলিল্লাহ, CILL-এর সহযোগিতায় আমি আমার কাঙ্ক্ষিত PTE Score 73 অর্জন করতে পেরেছি। বিশেষ করে Syed Wasi Sir-এর গাইডলাইন, ক্লাস এবং মক টেস্টের বিস্তারিত ফিডব্যাক আমার প্রস্তুতিতে অনেক সাহায্য করেছে।
Khadija, CILL Full Membership student
English ও PTE প্রস্তুতির জন্য খুবই ভালো একজন প্রশিক্ষক। এই প্ল্যাটফর্ম থেকে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমার কাঙ্ক্ষিত স্কোর পেয়েছি, আলহামদুলিল্লাহ।

IELTS: Full Membership শিক্ষার্থী Nayab পেয়েছেন Overall band 6.5। ▶ ভিডিও দেখুন

আরও সফলতার গল্প দেখুন →

আপনার English কি ইতিমধ্যে মোটামুটি ভালো?

তাহলে প্রস্তুতি তুলনামূলক সহজ ও দ্রুত হতে পারে। আগে ফ্রি Skill Test দিয়ে নিজের level জেনে নিন, অথবা দেখুন আমাদের অন্য কোর্সগুলো.

যা অনেকে জানতে চান

CILL Full Membership কী?

এটি একটি Basic to IELTS বা PTE প্রোগ্রাম। শুরু হয় Basic English ও Basic Spoken দিয়ে, তারপর Grammar & Writing ও Spoken English-এর সাথে IELTS বা PTE-র প্রস্তুতি।

এটি কাদের জন্য?

যাঁরা English-এ দুর্বল এবং exam-এর আগে ভিত্তি ঠিক করতে চান, তাঁদের জন্য। আপনার English মোটামুটি ভালো হলে আগে ফ্রি Skill Test দিয়ে দেখুন কোন কোর্স আপনার জন্য ঠিক।

Full Membership-এর ফি কত?

ফি ৳26,000। একবার ভর্তি, পুরো পথের জন্য।

Online-এ করা যাবে?

হ্যাঁ। Full Membership online বা offline, দুভাবেই করতে পারবেন।

কতদিন লাগবে?

প্রতিটি course 24 sessions — আর যতবার দরকার, ততবার আবার করতে পারবেন। আপনার শুরুর level আর কতটা নিয়মিত পড়ছেন তার ওপর নির্ভর করে। সময়ের কোনো সীমা নেই: আপনি সিরিয়াস থাকলে, নিয়মিত এলে আর গাইডলাইন মানলে, score না পাওয়া পর্যন্ত আমরা পাশে আছি।

IELTS আর PTE কে পড়ান?

IELTS ক্লাস নেন আমাদের qualified IELTS teacher-রা, প্রত্যেকে 7.5 বা তার বেশি। প্রতিটি PTE session নেন Syed Wasi নিজে।

Score-এর guarantee আছে?

না। আপনার score আপনার নিজের পরিশ্রমের ওপরও নির্ভর করে। আমাদের প্রতিশ্রুতি হলো, score না পাওয়া পর্যন্ত সময়ের সীমা ছাড়াই আমরা support দিয়ে যাব।

ফ্রি Skill Test দিয়ে শুরু করুন

প্রায় 25 মিনিট লাগে, আর জানতে পারবেন কোথা থেকে শুরু করবেন। অথবা WhatsApp-এ message করুন।