IELTS/PTE ভর্তির আগে সচরাচর প্রশ্ন ও সৎ উত্তর | CILL
Home › PTE Guides › ভর্তির আগে সচরাচর প্রশ্ন
IELTS / PTE · ভর্তির আগে জেনে নিন

CILL-এ ভর্তি হওয়ার আগে সচরাচর যে প্রশ্নগুলো আমাদের করা হয়, তার সরাসরি ও সৎ উত্তর

যেখানেই ভর্তি হোন, এই প্রশ্নগুলো করুন। আমাদের উত্তর নিচে দিলাম।

IELTS বা PTE কোর্সে ভর্তির আগে প্রায় সবাই এই প্রশ্নগুলো করেন। আমাদের উত্তর কী? আমাদের সোজাসাপ্টা, সৎ উত্তর নিচে দিলাম। যেখানেই ভর্তি হোন, এই প্রশ্নগুলো অবশ্যই করবেন।

আমার English দুর্বল হলে কী করব?

এটাই সবচেয়ে জরুরি প্রশ্ন, আর এর উত্তর অনেকেই শুনতে চান না। সত্যি কথাটা হলো, English দুর্বল থাকলে সেটা ঠিক না করে সারাজীবন IELTS/PTE করে গেলেও ভালো score আসবে না।

কারণটা সহজ। IELTS আর PTE দুটোই আপনার আসল English দক্ষতা মাপে: Grammar, Vocabulary, Reading-এর গতি, Listening-এ বোঝা, Writing আর Speaking-এ নিজের কথা গুছিয়ে বলা। Trick আর template কিছুটা সাহায্য করে, কিন্তু দুর্বল ভিত্তি ঢাকতে পারে না।

তাই আপনার English দুর্বল হলে আমরা সরাসরি বলে দিই, আগে English ঠিক করতে হবে। এতে আপনি ভর্তি হোন বা না হোন। এটাই আমাদের marketing policy।

এজন্য আছে Full Membership।

একদম Basic English থেকে শুরু করে ধাপে ধাপে আপনার Grammar, Writing আর Spoken English improve করা হয়। ভিত্তি তৈরি হলে IELTS বা PTE প্রস্তুতি শুরু হয়। Basic পর্যায়ে সপ্তাহে 3 দিন ক্লাস, সাথে 7 দিন Study Room। পরের ধাপে English-এর সাথে IELTS/PTE চালিয়ে গেলে সপ্তাহে 5–6টি ক্লাস হয়।

ভর্তির আগে নিজের অবস্থা বুঝব কীভাবে?

আগে নিজের level জানুন, তারপর সিদ্ধান্ত নিন। আমাদের free online Skill Test ঘরে বসেই দিতে পারবেন। এতে আপনার Grammar, Vocabulary, Reading ও Listening যাচাই হয়, আর আপনার level বোঝা যায়। দক্ষতা যাচাই করে শেখানোর এই চর্চা CILL শুরু থেকেই করে আসছে।

চাইলে online বা offline-এ একটি free demo class করেও দেখতে পারেন।

📊 Free Skill Test দিন

English মোটামুটি ভালো হলে কি সরাসরি IELTS/PTE শুরু করা যাবে?

যাবে। যাঁদের English-এর ভিত্তি ভালো, তাঁরা সরাসরি Regular IELTS/PTE কোর্স করতে পারেন। তবে "মোটামুটি ভালো" কথাটা আন্দাজে ধরবেন না। অনেকেই নিজের level বেশি ধরে নেন, পরে score আটকে যায়। Free Skill Test দিয়ে আগে যাচাই করে নিন (২ নম্বর প্রশ্ন দেখুন), তারপর ঠিক কোর্সটা বেছে নিন।

কোর্স শেষ হলে কী হবে?

Regular IELTS/PTE কোর্স 2 মাসের, সপ্তাহে 3 দিন ক্লাস।

Full Membership-এ সময়ের কোনো সীমা নেই। আপনার English improve না হওয়া অথবা IELTS/PTE score না আসা পর্যন্ত repeat, Study Room ও teacher support চলতে থাকে।

তবে একটা কথা পরিষ্কার করে বলি। Score আসে আপনার নিয়মিত practice আর আমাদের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার ওপর। আমরা পথ দেখাই, পরিশ্রমটা আপনার। সঠিক দক্ষতা, আমাদের অভিজ্ঞতা ও কোর্স, আর নিয়মিত practice, এই তিনটা মিললেই সাফল্য আসে।

অমুক জায়গায় 6 দিনই ক্লাস হয়। আপনাদের Regular কোর্সে 3 দিন কেন?

ধরুন, আপনি এক প্লেট ভাতের বেশি খেতে পারেন না। হঠাৎ আপনাকে 4 প্লেট খাবার দিলে তা হজম করা প্রায় অসম্ভব। শেখাও তেমনই। প্রতিদিন একটার পর একটা নতুন topic-এর ক্লাস করে ফেলাই আসল learning নয়। যা শিখেছেন, teacher-এর নির্দেশ অনুযায়ী তার ওপর নিয়মিত practice করাই শেখার আসল কৌশল। তাই ক্লাস সপ্তাহে 3 দিন, আর বাকি দিনগুলো সেই practice-এর জন্য।

Writing ও Speaking-এ ব্যক্তিগত feedback পাব?

Writing আর Speaking-এ নিজের ভুল নিজে ধরা সবচেয়ে কঠিন। আপনি হয়তো বুঝতেই পারবেন না যে একই ভুল বারবার করছেন। এখানেই একজন অভিজ্ঞ teacher-এর feedback সবচেয়ে বেশি কাজে লাগে।

আমাদের student-দের জন্য Writing ও Speaking-এ ব্যক্তিগত feedback এবং Mock Test unlimited। যতবার লিখবেন বা বলবেন, ততবার check হবে।

ক্লাসের বাইরে practice করব কীভাবে?

শুধু ক্লাসে বসে score বাড়ে না। ক্লাসে যা শিখলেন, তা নিয়মিত practice করতে হয়। এজন্য আমাদের আছে:

  • Study Room, সপ্তাহে 7 দিন খোলা, নিজস্ব library সহ। এসে শান্তভাবে practice করতে পারবেন।
  • CILL IELTS Pro: আমাদের নিজেদের তৈরি IELTS app, যেখানে আছে প্রতিটি skill-এর lesson, 8টি computer-delivered mock test আর প্রতিটি শেখার অংশে বাংলা ব্যাখ্যা।
  • Skill Booster: Basic English থেকে PTE পর্যন্ত Grammar, Vocabulary, Collocation, Reading ও Speaking practice-এর app।

এই app দুটো CILL নিজে তৈরি করেছে, কারও কাছ থেকে ভাড়া নেওয়া software নয়।

কে পড়াবেন, আর তার প্রমাণ কী?

নাম নয়, প্রমাণ দেখুন।

  • CILL 2013 থেকে English ও IELTS এবং 2015 থেকে PTE নিয়ে কাজ করছে।
  • PTE ক্লাস নেন Syed Wasi, যিনি PTE Academic-এ Triple 90 scorer (তিনটি আলাদা পরীক্ষায় overall 90)। Pearson-এর অফিসিয়াল PTE website-এ তাঁর teacher profile আছে।
  • IELTS ক্লাস নেন আমাদের qualified teacher-রা, যাঁদের প্রত্যেকের IELTS score 7.5+। IELTS course, book ও app তৈরি করেছেন Syed Wasi।
  • English কোর্স করান তাঁরা, যাঁরা নিজেরা English ভালো জানেন এবং উচ্চ ডিগ্রিধারী। পাশাপাশি, প্রতি 2–3 মাস পর পর প্রত্যেক teacher-এর পড়ানোর মান যাচাই করা হয় student-দের online মতামত নিয়ে।
  • আমাদের student-দের PTE score নিজেই যাচাই করে দেখুন cillbd.com/success, আর Google-এ পড়ুন 350+ student-এর review (4.9★)।

শেষ কথা

ভালো প্রতিষ্ঠান বাছাই করার সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্ন করা, আর উত্তরের সাথে প্রমাণ চাওয়া। আমরা চাই আপনি জেনেবুঝে সিদ্ধান্ত নিন, আমাদের কাছে হোক বা অন্য কোথাও।

কোনটা আপনার জন্য ঠিক, জানতে Free Skill Test দিন অথবা WhatsApp করুন: 01610-107213।

📊 Free Skill Test দিন 💬 WhatsApp-এ message করুন