"Pearson Certified Trainer" আর "Authorized PTE Center" — সত্যিটা কী? | CILL
Homeপিটিই গাইড › Pearson Certified Trainer

"Pearson Authorized Trainer" বা "Pearson Certified Trainer" — সত্যিই কি এমন কিছু আছে?

"Authorized Center" আর "Certified Trainer" — এই দাবিগুলো যে অর্থে বলা হচ্ছে, বাস্তবতা ভিন্ন। PTE শুরুর আগেই আসল সত্যিটা জেনে নিন, প্রতারিত হবেন না।

আজকাল "Pearson Authorized PTE Center" আর "Pearson Certified Trainer" — এই কথাগুলো যে অর্থে ব্যবহার করা হচ্ছে, সেই অর্থে বাস্তবতা অনেকটাই ভিন্ন। ইদানিং এগুলো নিয়ে একধরনের হাইপ তৈরির চেষ্টা চলছে, যা PTE পড়ানোর নামে প্রচলিত ফেইক মার্কেটিংয়ের নতুন সংস্করণ। আসুন, দুটি বিষয় খোলাখুলি বুঝে নিই, যেন PTE প্রস্তুতির শুরুতেই আপনি বিভ্রান্ত বা প্রতারিত না হন।

শুরুতেই স্পষ্ট করি — এই লেখা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোট করার জন্য নয়। সচেতনতা তৈরি করা এবং ফেইক মার্কেটিং সম্পর্কে সবাইকে সতর্ক করাকে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সিনিয়র PTE Trainer হিসেবে নিজের দায়িত্ব মনে করি। উপকারী মনে হলে লেখাটি শেয়ার করে অন্যদের সচেতন করতে পারেন।

১. "Pearson Authorized PTE Center" — "authorized" আসলে কীসের অনুমোদন?

"Authorized" শব্দটা শুনতে অনেক বড় মনে হয়, আর সেটাকেই পুঁজি করা হচ্ছে। বাস্তবতা হলো — Pearson-এর "authorized" স্বীকৃতিটা আছে শুধু test center-এর জন্য, অর্থাৎ যেখানে বসে আপনি PTE পরীক্ষাটা দেন। এটি পরীক্ষা পরিচালনার (administer) অনুমোদন — পড়ানোর অনুমোদন নয়।

Pearson কোনো প্রতিষ্ঠানকে PTE "পড়ানো" বা "coaching"-এর জন্য authorize করে না। যে কেউ স্বাধীনভাবে PTE coaching করাতে পারেন — এর জন্য Pearson-এর কোনো অনুমোদন লাগে না, দেওয়াও হয় না।

তাহলে কেন কিছু প্রতিষ্ঠান এমন দাবি করছে? কারণটা হলো, তারা PTE test-এর voucher sale করে একটি নির্দিষ্ট target-এ পৌঁছেছে। সেই ব্যবসায়িক সম্পর্কের সূত্রে Pearson তাদের উৎসাহমূলক কিছু certificate দেয়, যেমন "Pearson Partner" ইত্যাদি। এর বাইরে এই certificate-এর আলাদা কোনো বিশেষ মূল্য নেই — আর এটি দিয়ে কোনোভাবেই বোঝানো হয় না যে উক্ত প্রতিষ্ঠান PTE পড়ানোর ক্ষেত্রে "Pearson certified"। test center বা voucher-partner হওয়াকে "PTE পড়ানোর official অনুমোদন" হিসেবে উপস্থাপন করাটাই মূল বিভ্রান্তি।

বিশেষ নোট: এই ধরনের certificate থাকা নিজে কোনো নেগেটিভ বিষয় নয়, কিংবা যাঁদের আছে তাঁরা অযোগ্য — তা-ও বলছি না। কিন্তু এগুলো নিয়ে হাইপ তৈরি করে ভুল ধারণা দিয়ে ব্যবসা করা অবশ্যই অনৈতিক। অনেক অযোগ্য প্রতিষ্ঠান কেবল voucher sale করে এমন certificate দেখিয়ে আপনার মূল্যবান PTE ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে দিতে পারে।

২. "Pearson Certified Trainer" — certificate-টা আছে, কিন্তু এটি যা বোঝায় না সেটাই আসল কথা

সোজা কথায়, "Pearson Certified Trainer" নামে একটি certificate সত্যিই আছে — Pearson নিজেই এটি issue করে। কিন্তু আসল প্রশ্ন হলো: এটি আসলে কী certify করে?

এটি certify করে শুধু এটুকু — ব্যক্তি Pearson-এর একটি PTE trainer workshop/course সম্পন্ন করেছেন। এটি certify করে না — যে Pearson তাকে যাচাই করে একজন "যোগ্য", "সেরা", কিংবা "authorized" trainer হিসেবে endorse করছে।

একটা সহজ উদাহরণ দিই। ধরুন, আমি আপনাকে Excel-এর ওপর ৩ ঘণ্টার একটা workshop করালাম আর শেষে একটা certificate দিলাম যে আপনি সেটি সম্পন্ন করেছেন। এর মানে কি দাঁড়ায় যে আপনি এখন Excel-এর বস, কিংবা শুধু আপনিই Excel পড়াতে পারেন? বিষয়টা নিশ্চয়ই হাস্যকর মনে হবে। "Pearson Certified Trainer"-এর ব্যাপারটাও ঠিক তাই।

Pearson প্রতি বছর কিছু PTE workshop আয়োজন করে। আমি নিজে ২০১৬ সাল থেকে এই ধরনের workshop-এ আমন্ত্রণ পেয়ে আসছি এবং প্রথম দিকের একটি advanced workshop প্রায় ৯ বছর আগেই সম্পন্ন করেছি — অর্থাৎ এগুলো ঠিক কী certify করে, তা আমি ভেতর থেকেই জানি। চাইলে আমি নিজেকেও "প্রথম দিকের Pearson Certified Trainer" বলতে পারতাম, কিন্তু বলি না — কারণ এটি মানুষের মনে অহেতুক বিভ্রান্তি তৈরি করতে পারে।

আর এই certificate কেন কারও যোগ্যতার প্রমাণ নয়? কারণ এই workshop-এ যে কেউ অংশ নিতে পারেন — নিজের ভালো PTE score, English দক্ষতা বা teaching expertise না থাকলেও। তাই এটি "workshop সম্পন্ন করেছেন"-এর প্রমাণ, যোগ্যতার নিশ্চয়তা নয়। তাই এই সাধারণ certificate-কে ঘুরিয়ে "Pearson আমাকে সেরা trainer হিসেবে স্বীকৃতি দিয়েছে" কিংবা "আমি Pearson-এর certified trainer" বলে চালিয়ে দেওয়াটাই আসলে নতুন ধরনের ফেইক মার্কেটিং — আর ঠিক এই জায়গাতেই আপনাকে সতর্ক থাকতে হবে।

তাহলে একজন Trainer আসলেই যোগ্য কি না, কীভাবে যাচাই করবেন?

খেয়াল করবেন — যাঁরা খুব গর্বের সাথে নিজেকে "Pearson Certified Trainer" বলছেন, তাঁদের বেশিরভাগই (অল্প কয়েকজন ছাড়া) এর বাইরে নিজেদের প্রকৃত অর্জনের কোনো তথ্য দেন না। certificate-এর দাবি না দেখে বরং এই জিনিসগুলো যাচাই করুন:

আর সবচেয়ে বড় নিয়মটা মনে রাখুন — যেকোনো দাবির পেছনে যাচাইযোগ্য source বা প্রমাণ থাকা চাই। কেউ নিজের সম্পর্কে বড় কিছু বললে জিজ্ঞেস করুন, "এর প্রমাণ বা reference কোথায়?" প্রমাণহীন দাবি আর মার্কেটিং — দুটো এক জিনিস নয়।

উদাহরণ দিই নিজের থেকেই। আমি যখন বলি আমার কাজ ও প্রোফাইল Pearson-এর নিজস্ব ওয়েবসাইটে featured হয়েছে, তখন শুধু বলেই থেমে থাকি না — সাথে প্রমাণটাও দিই, যেন আপনি নিজে গিয়ে যাচাই করতে পারেন: 👉 Pearson-এর official website-এ Syed Wasi-র feature দেখুন। একজন trainer বা প্রতিষ্ঠান বাছাই করার সময় ঠিক এই জিনিসটাই সবার কাছে চাইবেন — কথা নয়, প্রমাণ।

শেষ কথা: Pearson-এর PTE workshop নতুন trainer-দের জন্য PTE সম্পর্কে ধারণা বাড়ানোর একটি ভালো platform — এতে কোনো সন্দেহ নেই। সমস্যা তখনই, যখন এই বিষয়গুলোর অপব্যবহার করে আপনাকে বিভ্রান্ত করা হয়। জেনে-বুঝে সিদ্ধান্ত নিন, প্রতারিত হবেন না।

💬 "Pearson Authorized" বা "Certified Trainer" ধরনের কোনো দাবি নিয়ে confuse লাগছে? নির্দ্বিধায় সরাসরি প্রশ্ন করুন।

💬 WhatsApp করুন

প্রায়ই যে প্রশ্নগুলো আসে

Pearson কি কোনো প্রতিষ্ঠানকে PTE পড়ানোর জন্য authorize করে?

না। Pearson-এর "authorized" স্বীকৃতি শুধু test center-এর জন্য (যেখানে পরীক্ষা দেওয়া হয়), পড়ানোর জন্য নয়। যে কেউ স্বাধীনভাবে PTE coaching করাতে পারেন।

"Pearson Certified Trainer" মানে কি তিনি Pearson-স্বীকৃত যোগ্য বা সেরা trainer?

না। এটি একটি workshop-completion certificate — অর্থাৎ ব্যক্তি Pearson-এর একটি trainer workshop সম্পন্ন করেছেন। নিজের PTE score বা teaching expertise ছাড়াও যে কেউ এই workshop করতে পারেন, তাই এটি যোগ্যতার প্রমাণ নয়।

তাহলে ভালো PTE Trainer কীভাবে চিনব?

certificate-এর দাবি নয় — দেখুন তাঁর নিজের PTE score, verified student results, প্রকৃত profile ও experience। যেকোনো দাবির সাথে যাচাইযোগ্য প্রমাণ চান। এগুলোই আসল মানদণ্ড।

Syed Wasi — CEO ও প্রধান প্রশিক্ষক, CILL
লিখেছেন
Syed Wasi
🏆 PTE Academic-এ Triple 90 Scorer · 👑 Chief PTE Trainer — CILL ও APEUni · প্রতিটি PTE session নিজে পরিচালনা করেন

কোনো প্রতিষ্ঠান বা বিজ্ঞাপনের দাবি নিয়ে সরাসরি প্রশ্ন থাকলে, নীচের বাটনে ক্লিক করে যোগাযোগ করুন।

💬 WhatsApp করুন

সম্পর্কিত গাইড

আরও পড়ুন: Triple 90 — সম্পূর্ণ Score Report · স্টুডেন্ট Success Stories · পিটিই কি — সম্পূর্ণ গাইড

যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন

নিজের score report, Trade License, আর প্রকৃত স্টুডেন্ট রেজাল্ট — সবকিছু নিজে দেখে যাচাই করার পর, আমাদের Courses ও Fees দেখুন।

তথ্যসূত্র: PTE Academic ও IELTS-এর score নির্ধারণ পদ্ধতি pearsonpte.comielts.org-এর official তথ্য অনুযায়ী। এই লেখাটি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা নয় — শুধু সাধারণ সচেতনতার জন্য।