অনেকেই কোনো একটা নির্দিষ্ট essay template Facebook/YouTube-এ দেখিয়ে ঘোষণা দিয়ে দেন যে এটা দিয়ে বেশ ভালো score চলে আসবে। কোনো template ভালো মানের হলে শুরুতে কিছু পরীক্ষার্থী "Linguistic Range" আর "Development & Structure"-এ score ভালো পেতে পারেন, কিন্তু "content score" — যা সবচেয়ে গুরুত্বপূর্ণ — কখনোই কোনো template boost করতে পারে না। পাশাপাশি একই template সবাইকে দিলে একটা সময়ের পর হঠাৎ সেই approach আর কাজ করে না, কারণ যখন ঠিক একই structure শত শত মানুষ টেস্টে ব্যবহার করে, তখন Pearson সেটাকে "flag" করে দেয় — অর্থাৎ AI scorer সেটা বুঝতে পেরে score অনেক কমিয়ে দেয়।
কারণ ১ — সবাই একই Template ব্যবহার করলে, সেটা আর "নিজের লেখা" থাকে না
অনলাইনে অনেক Write Essay template ছড়িয়ে আছে — সহজলভ্য, কেউ কেউ সেগুলো পুরোপুরি মুখস্থ করে নেন। কিন্তু বাস্তবতা হলো, একটা template যত বেশি মানুষ, যত বেশি বার ব্যবহার করেন, সেটা তত বেশি করে Pearson-এর সংজ্ঞা অনুযায়ী "pre-prepared / memorised" content-এর মতো দেখতে শুরু করে। শুরুর দিকে হয়তো এটা এখনো তুলনামূলক নতুন, তাই সমস্যা হয় না। কিন্তু সময়ের সাথে সাথে যখন হাজার হাজার candidate একই sentence, একই structure বার বার ব্যবহার করেন, তখন সেই ঝুঁকিটা বাড়তেই থাকে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই ঝুঁকিটা আরও একটু বেশি — কারণ অনেকেই মোটামুটি একই কয়েকটা YouTube channel, Facebook group বা coaching material থেকে শেখেন। ফলে একই সময়ে, একই exam session-এ অনেক বাংলাদেশি candidate হুবহু একই template ব্যবহার করে ফেলেন, যা এই ঝুঁকিটাকে স্থানীয়ভাবে আরও বাড়িয়ে দেয়।
💬 এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদক্ষেপ হলো সত্যিকারের অভিজ্ঞতা ও যোগ্যতাসম্পন্ন PTE Expert-এর সহায়তা নেওয়া, ও তাঁকে দিয়ে template পরীক্ষা করিয়ে নেওয়া। আমি (Syed Wasi) নিজে আমার প্রতিটি স্টুডেন্টকে একটি বিশেষ পদ্ধতিতে ইউনিক structure রেডি করতে উদ্বুদ্ধ করি, এবং পরবর্তীতে নিজে চেক করে কনফার্ম করি যেন সেই template ২৬ পয়েন্টের মধ্যে সহজেই ১০ থেকে ১২ পয়েন্ট পাইয়ে দেয় (content সম্পূর্ণ স্টুডেন্টের উপর নির্ভর করবে)।
💬 WhatsApp করুনকারণ ২ — Fixed, formulaic sentence যেগুলো টপিকের সাথে সরাসরি সম্পর্কিত নয়
অনেক template-এ কিছু "universal" sentence থাকে, যেগুলো প্রায় যেকোনো topic-এ হুবহু বসিয়ে দেওয়া যায় — যেমন: "This essay will elaborate various angles of the topic." বা "This topic is beneficial for the society." অথবা শুধু "This is crucial." এই ধরনের sentence-এ নির্দিষ্ট topic-এর কোনো keyword বা বাস্তব argument থাকে না — এগুলো নিছক generic filler, যা প্রায় প্রতিটি essay-তেই একইভাবে বসানো যায়।
এই ধরনের sentence Content trait-এ কোনো মূল্য যোগ করে না, বরং নম্বর কমায়।
কারণ ৩ — Template-নির্ভর হয়ে আসল Content (example, নিজের মতামত) বাদ পড়ে যাওয়া
অনেক শিক্ষার্থী মনে করেন — structure ঠিক থাকলে, আর ভালো vocabulary ও grammar থাকলেই essay ভালো হবে। কিন্তু আগেই বলা হয়েছে, PTE Write Essay-তে Content সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ভালো Content মানে — নির্দিষ্ট example, স্পষ্ট নিজের মতামত (opinion), এবং প্রশ্নের প্রতিটি অংশের সরাসরি উত্তর। Content score যদি শূন্য (0) হয়, তাহলে আর কোনো scoring criterion-এ মার্ক করা হবে না।
শুধু template-এর কাঠামো অনুসরণ করে, ভেতরে কোনো বাস্তব example বা যুক্তি ছাড়া essay লিখলে — grammar আর vocabulary নিখুঁত হলেও Content-এ দুর্বল score আসবে, এবং সামগ্রিক score-ও কমে যাবে।
তাহলে নিরাপদ approach কী?
Template পুরোপুরি বাদ দিতে হবে না — কিন্তু ব্যবহার করতে হবে বুদ্ধিমত্তার সাথে।
- Fixed sentence মুখস্থ না করে, একটা flexible কাঠামো শিখুন (intro + দুটো body paragraph + conclusion — এটা Pearson নিজেও suggest করে), যেটা প্রতিটি নতুন topic অনুযায়ী নিজের ভাষায় লিখতে হবে।
- প্রশ্নের নিজস্ব keyword আপনার intro আর প্রতিটি body paragraph-এর topic sentence-এ ব্যবহার করুন।
- প্রতিটি body paragraph-এ ২–৩টি বাস্তব example, statistic, বা যুক্তি যোগ করুন।
- আপনার নিজের স্পষ্ট মতামত (agree/disagree, বা balanced view) সরাসরি বলুন — শুধু "both sides আছে" বলে এড়িয়ে যাবেন না (যদি না topic এমন চায়)।
- সময়ে সময়ে আপনার approach একজন অভিজ্ঞ PTE trainer-কে দিয়ে review করিয়ে নিন — নিজে নিজে বুঝা কঠিন, একটা approach দীর্ঘমেয়াদে নিরাপদ কিনা।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ: নিজের দক্ষতা যাচাই করুন এবং বেশি দুর্বল হলে তা বাড়িয়ে নিন। নিজে থেকে ইংরেজি বাক্য লিখতে না পারলে শুধু template-এর আশায় পরীক্ষা দেওয়া হবে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত! এ ক্ষেত্রে CILL-এর Full Membership কোর্সটি হতে পারে "real game changer"।
সাধারণ কিছু প্রশ্ন (FAQ)
PTE Write Essay-তে template ব্যবহার করা কি একদম নিষিদ্ধ?
না, একদম নিষিদ্ধ নয়। সমস্যা হয় যখন পুরো essay-টাই fixed, মুখস্থ sentence দিয়ে ভরা থাকে, topic-নির্দিষ্ট কিছু থাকে না, অথবা template-টি common — অর্থাৎ অনেকে একইভাবে ব্যবহার করে।
কীভাবে বুঝব আমার essay template ঝুঁকিপূর্ণ কিনা?
যদি আপনার essay-র বেশিরভাগ sentence যেকোনো topic-এ হুবহু বসিয়ে দেওয়া যায়, এবং essay body-তে example লেখার জায়গায় কিছু অপ্রাসঙ্গিক বাক্য দিয়ে ভরা থাকে, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। একজন অভিজ্ঞ trainer-কে দিয়ে review করিয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।
Content trait-এ ভালো score পেতে সবচেয়ে জরুরি কী?
নির্দিষ্ট example, পরিষ্কার নিজের মতামত, আর প্রশ্নের প্রতিটি অংশের সরাসরি উত্তর — কারণ ৭টি trait-এর মধ্যে Content-এর maximum score-ই সবচেয়ে বেশি (৩, বাকিগুলো ২)। Content score শূন্য (0) হলে পুরো essay-র score-ই শূন্য (0)।
Essay-র intro-body-conclusion structure কি ব্যবহার করা যাবে?
হ্যাঁ, বরং Pearson নিজেই suggest করে essay-তে একটা intro paragraph, দুটো body paragraph আর একটা conclusion থাকা উচিত। সমস্যা কাঠামোতে না, সমস্যা হয় যখন প্রতিটি sentence-ই মুখস্থ থাকে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কি আলাদা কোনো ঝুঁকি আছে?
হ্যাঁ। অনেকেই মোটামুটি একই কয়েকটা YouTube channel বা Facebook group থেকে template শেখেন, ফলে একই exam session-এ অনেকে হুবহু একই sentence ব্যবহার করে ফেলেন — যা risk আরও বাড়িয়ে দেয়।
Template ব্যবহার করলে কি সব সময়ই score খারাপ হবে?
না। শুরুতে নতুন template দিয়ে ভালো score আসতেও পারে। ঝুঁকি বাড়ে সময়ের সাথে, যত বেশি candidate একই sentence ব্যবহার করেন। দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য থাকতে চাইলে নিজের ভাষায়, topic-নির্দিষ্ট essay লেখাই সবচেয়ে নিরাপদ। তাই নির্দিষ্ট কিছু গৎবাঁধা structure নয়, নিজের দক্ষতা বাড়ান।
সম্পর্কিত গাইড
আরও পড়ুন: PTE Academic Exam Pattern · পিটিই কি — সম্পূর্ণ গাইড · অস্ট্রেলিয়া ছাড়াও PTE দিয়ে কোন দেশে যাওয়া যায়? · Facebook বিজ্ঞাপনে ৬টি ভুয়া দাবি।
নিজের ভাষায়, সঠিক approach-এ লিখতে শিখুন
শুধু template মুখস্থ নয় — Write Essay-সহ পুরো PTE Writing-এ কীভাবে নির্ভরযোগ্যভাবে ভালো score করবেন, তা শিখুন সরাসরি Syed Wasi-র তত্ত্বাবধানে পরিচালিত session-এ।
তথ্যসূত্র: PTE Academic Write Essay scoring trait ও official নিয়ম pearsonpte.com-এর official guide অনুযায়ী। Pearson সময়ে সময়ে scoring criteria হালনাগাদ করতে পারে — সর্বশেষ তথ্যের জন্য pearsonpte.com দেখুন।
