Free PTE Seminar in Dhaka — 18 September | CILL
🎓 Full Membership — Basic English থেকে PTE / IELTS · নতুন Basic English ব্যাচ শুরু ২২ আগস্ট · সীমিত সময়ের ১৫% ছাড় — ৳26,000 → ৳22,100 · 📋 বিস্তারিত দেখুন🎓 Full Membership — ২২ আগস্ট · ১৫% ছাড় ৳22,100
Home › ফ্রি PTE সেমিনার
FREE SEMINAR শুধুমাত্র অফলাইন

ফ্রি PTE সেমিনার — A থেকে Z, একদিনে

PTE কী, কোথায় চলে, format কেমন, IELTS-এর চেয়ে ভালো কি না — আর সবচেয়ে জরুরি প্রশ্ন: আপনি নিজে PTE-র জন্য উপযুক্ত কি না। একদিনেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

18September
শুক্রবার · বিকেল ৫:৩০ – ৭:০০ 📍 CILL — ২৬৩ মাহি হাসান টাওয়ার (১ম তলা), মালিবাগ মোড়, ঢাকা

Free PTE seminar in Dhaka · Friday 18 September, 5:30–7:00 PM · offline only · conducted by Syed Wasi, Triple 90 scorer

🎟 সিট unlock করুন — নীচে ৩টি প্রশ্ন

মাত্র 40টি আসন · অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি · আগে উত্তর, আগে সিট

সেমিনারে যা যা জানবেন

PTE কী?পরীক্ষাটা আসলে কী, কেন এত দ্রুত জনপ্রিয় হলো।
কোথায় গ্রহণযোগ্য?কোন কোন দেশ ও প্রতিষ্ঠান PTE নেয় — study ও migration দুটোতেই।
Format কেমন?চারটি skill, task-গুলো কীভাবে আসে, সময় কত।
PTE নাকি IELTS?দুটোর আসল পার্থক্য — কোনটা আপনার জন্য সুবিধাজনক।
আমি কি PTE-র জন্য উপযুক্ত?আপনার বর্তমান English level অনুযায়ী সৎ উত্তর।

সঙ্গে যা পাবেন — সম্পূর্ণ ফ্রি

🧪
ফ্রি Skill Test ও ব্যক্তিগত diagnosis

শুধু বক্তৃতা নয় — আপনার নিজের level মেপে দেখানো হবে আপনি এখন ঠিক কোথায় আছেন, আর কোথা থেকে শুরু করা দরকার।

📘
ফ্রি Information Booklet

সেমিনারের পুরো বিষয়বস্তু হাতে-কলমে সাজানো একটি booklet — বাড়ি নিয়ে যাওয়ার জন্য।

সেমিনারটি নিচ্ছেন

Syed Wasi — Chief PTE Trainer, CILL

Syed Wasi

  • PTE Academic-এ Triple 90 scorer
  • বাংলাদেশে প্রথম 90 — দেশে PTE প্রশিক্ষণের পথিকৃৎ
  • Featured on the official Pearson website ↗ (লিংকটি নতুন ট্যাবে খুলবে — দেখে এসে registration শেষ করতে ভুলবেন না)
  • Chief PTE Trainer — CILL ও APEUni
  • CILL পরিচালনা করছেন ২০১৩ সাল থেকে

“PTE নিয়ে ভুল তথ্য এত বেশি ছড়িয়েছে যে অনেকে ভুল জায়গা থেকে শুরু করেন, আর সময়-টাকা দুটোই নষ্ট হয়। এই সেমিনারটা ঠিক সেই জায়গাটা পরিষ্কার করার জন্য।”

সিট unlock

৩টি প্রশ্ন — সঠিক উত্তর দিলেই সিট আপনার

আসন মাত্র 40টি, তাই সিটগুলো আমরা তাঁদেরই দিতে চাই যাঁরা সত্যিই সিরিয়াস। প্রতিটি প্রশ্নে দুইবার চেষ্টা করতে পারবেন। প্রশ্নগুলো কঠিন নয় — কিন্তু ভাবতে হবে।

প্রশ্ন 1 / 3

আসার আগে জেনে নিন

সেমিনারটি কি সত্যিই ফ্রি?

হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। কোনো registration fee নেই, কিছু কিনতেও হবে না। Skill test ও information booklet-ও ফ্রি।

অনলাইনে অংশ নেওয়া যাবে? এটা কি PTE webinar?

না — এটি webinar বা online class নয়। এই সেমিনারটি শুধুমাত্র অফলাইন, CILL-এর মালিবাগ অফিসে সরাসরি উপস্থিত হয়ে। Skill test ও ব্যক্তিগত diagnosis সরাসরি না হলে ঠিকভাবে হয় না, তাই এবার online রাখা হয়নি।

ঢাকার বাইরে আছেন, বা online-এ শিখতে চান? আমাদের PTE course-গুলো online-এও হয় — সেখান থেকে শুরু করতে পারেন।

PTE সম্পর্কে কিছুই জানি না — আমি কি আসতে পারি?

অবশ্যই। সেমিনারটি একদম শুরু থেকেই সাজানো — আগে থেকে কিছু জানা থাকতে হবে না। বরং কিছু না জেনে আসাটাই ভালো, ভুল তথ্য নিয়ে আসার চেয়ে।

সঙ্গে কী আনতে হবে?

শুধু আপনার Seminar Pass-এর screenshot — এটুকুই যথেষ্ট। কলম-খাতা আনতে পারেন, তবে বাধ্যতামূলক নয় — সেমিনারের সব তথ্যই আপনার হাতে দেওয়া ফ্রি information booklet-এ লেখা থাকবে।

এটা কি একটা ফ্রি PTE class?

একরকম, তবে পুরোপুরি নয়। এটি একটি ফ্রি introductory session — PTE সম্পর্কে পরিষ্কার ধারণা, নিজের level যাচাই আর সঠিক পরিকল্পনা পাওয়ার জন্য। পূর্ণাঙ্গ PTE preparation course আলাদা, সেটি নিয়মিত ব্যাচে চলে — সেমিনারে সেটির বিস্তারিতও জানতে পারবেন।

সিট কীভাবে নিশ্চিত হবে?

৩টি প্রশ্নের সঠিক উত্তর দিলে pass তৈরি হবে; সেটি WhatsApp-এ পাঠালেই আমরা আপনার সিট নিশ্চিত করে জানিয়ে দেব। আসন মাত্র 40টি — আগে নিশ্চিত করলে আগে সিট।

সেমিনার কতক্ষণ চলবে?

বিকেল ৫:৩০ থেকে ৭:০০ পর্যন্ত। প্রশ্নোত্তর ও ব্যক্তিগত diagnosis-এর জন্য ২০–৩০ মিনিট বেশিও লাগতে পারে — হাতে একটু সময় নিয়ে আসবেন।

এখনো সিট unlock করেননি?

৩টি প্রশ্ন, দুই মিনিটের কাজ — আর সিটটা আপনার।

🎟 প্রশ্নগুলোতে যান